মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

২০ পিস ইয়াবাসহ আটক ইসলামপুরের তৃতীয় লিঙ্গের তুরকান কারাগারে

জামালপুরের ইসলামপুরের বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে তুরকান (২৫) নামে তৃতীয় লিঙ্গের একব্যক্তিকে মাদক আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন সংশ্লিষ্ট বিচারক। তিনি ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের পাকা বেপারীর সন্তান। মামলার এজাহারে পুলিশ তাঁকে মেয়ে হিসেবে উল্লেখ করেছেন।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ইসলামপুর থানার মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে তাঁকে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বেপারীপাড়ার নিজ বাড়ি থেকে শফিকুল ইসলাম তুরকানকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর উপপরিদর্শক (এসআই) মনি সাধ্যের নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এঘটনায় এসআই মনি সাধ্য বাদী হয়ে শফিকুল ইসলাম তুরকানকে আসামি দিয়ে ইসলামপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

জেলা ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন 'শফিকুল ইসলাম ওরফে তুকান নামে তৃতীয় লিঙ্গের একব্যক্তি আদালত সোপর্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।'

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'তুরকান নামে তৃতীয় লিঙ্গের একব্যক্তিকে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।'

আরও খবর