ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে যশোর স্বেচ্ছাসেবক দল: মুসাব্বির হত্যার বিচার দাবি

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ড এবং দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশকে সমূলে উপড়ে ফেলার ডাক দেওয়া হয়েছে।শনিবার ঠিক দুপুরবেলা শহরের ব্যস্ততম মনিহার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে যশোরের রাজপথ। নেতাকর্মীদের দাবি—মুসাব্বির হত্যার বিচার এবং নির্বাচনমুখী পরিবেশ নষ্ট করার নেপথ্যে থাকা কারিগরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুল রহমান সাগর তীক্ষ্ণ ভাষায় বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করেন।তাদের ফ্যাসিবাদের মূল হোতারা দেশ ছাড়লেও তাদের লালিত অসংখ্য অস্ত্রধারী সন্ত্রাসী এখনো দেশে ঘাপটি মেরে আছে।আসন্ন জাতীয় নির্বাচনকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।৫ আগস্টের পর থেকে শুরু হওয়া একের পর এক ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, সদর উপজেলার আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদ। এছাড়াও নগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল এবং সদস্য সচিব খাইরুল বাশার সুজনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ পরিষ্কার বার্তা দেন—গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে। তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে আন্দোলনের দাবানল আরও তীব্র হবে।

আরও খবর