সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

গলাচিপায় অটো ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ : গুরুতর ২

গলাচিপা-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া এলাকায় মহাসড়কে অটো ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ ২৪-০৬৭৬। গাড়িটি গলাচিপা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে একটি যাত্রীবাহী অটো পটুয়াখালী থেকে গলাচিপার দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে (রং সাইডে) চলে গেলে বিপরীত দিক থেকে আসা অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে নুর মো. শামীম (৩০) নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া অন্যান্য আহতদের পটুয়াখালী ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও খবর