তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সপ্তম পেরিয়ে অষ্টমে ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ



দক্ষিণ বাংলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সংগ্রামের সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। 


২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালের ২৪ জানুয়ারি আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৮ সালের ৭ই জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিভাগটিতে শিক্ষক রয়েছেন পাঁচ জন এর মধ্য দুজন শিক্ষা ছুটিতে রয়েছেন। বর্তমানে বিভাগটিতে ৬টি ব্যাচে ১৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, ইতিমধ্যে দুটি ব্যাচ মাস্টার্স শেষ করে বের হয়েছে। বিভাগটিতে সাংবাদিকতায় ব্যবহারিক জ্ঞান অর্জনের রয়েছে একটি আধুনিক ল্যাব।


বর্তমানে বিভাগে BSS (সম্মান) ও MSS (স্নাতকোত্তর) প্রোগ্রাম চালু রয়েছে। পাঠ্যক্রমে সংবাদ রচনা, প্রতিবেদন, গণমাধ্যম নীতি-নীতি, ডিজিটাল মিডিয়া, পাবলিক রিলেশনসহ সময়োপযোগী নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত কর্মশালা ও সেমিনারের আয়োজনও করা হয়।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থী কল্যাণ সমিতির ভিপি মো. রবিউল ইসলাম বলেন, সংগ্রামের সপ্তম বর্ষ পেরিয়ে গৌরবের ৮ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। স্বল্প এই সময়ে নানা সীমাবদ্ধতার মধ্যও বিভাগের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। সাংবাদিকতা অঙ্গনেও ভালো ভূমিকা রাখছে আমাদের ভাইয়া- আপুরা শিক্ষার্থীরা। আশা করছি আগামীতে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সংকট কাটিয়ে আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে।


বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দেখতে দেখতে সপ্তম বছর পেরিয়ে ৮ম বছরে পদার্পণ করেছে সাংবাদিকতা বিভাগ। 

এরই মধ্য আমাদের শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গণমাধ্যম ও পেশাগত ক্ষেত্রে সফলভাবে কাজ করছে—এটি আমাদের জন্য গর্বের। গণযোগাযোগ ও সাংবাদিকতা কেবল একটি বিষয় নয়, এটি সত্য ও দায়িত্বের সঙ্গে মানুষের পাশে থাকার অঙ্গীকার। সেই লক্ষ্যেই আমাদের বিভাগ কাজ করে যাচ্ছে।


তিনি আরও বলেন, এই অগ্রযাত্রায় বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম শুভেচ্ছা জানিয়ে বলেন, ৭ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভাগকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং বিভাগের জন্য রইল আন্তরিক শুভকামনা। সমাজের তথ্যচিত্রকে সঠিক, নৈতিক ও কার্যকরভাবে পরিচালনার জন্য দক্ষ জনবল গঠনে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কামনা রইল।



Tag
আরও খবর



deshchitro-6af3486968ce7-101126103801.webp
রাজধানীর শ্যামলিতে বাসে আগুন

১২ ঘন্টা ১৩ মিনিট আগে