ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

যশোরে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে কোনো এক সময় হাবিবুর রহমান সবার অলক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে বাড়ির অদূরে একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।নিহতের স্ত্রী মনজুয়ারা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মধ্যরাতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর হয়তো দুর্ঘটনাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তিনি জানিয়েছেন।কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর