দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2026 09:20:47 am

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনাও হয়েছে। ভার্চুয়াল বৈঠকে আইসিসি থেকে বিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে- হয়তো ভারতে গিয়ে খেলো, নয়তো পয়েন্ট হারাও! খবর ইএসপিএনক্রিকইনফোর।

আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নাহলে হারাতে হবে পয়েন্ট! তবে বিসিবির দাবি, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি। এখন পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেও কোনও কিছু জানানো হয়নি।

এর আগে, রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। এরপরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।  টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। তাতে প্রতিপক্ষ নেপাল।


উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যুতে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিলে বিসিবির পক্ষ থেকে আইসিসিকে চিঠি দেওয়া হয়। অথচ গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল
Tag
আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩১ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে