বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু মেশিনও অকেজো করে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. খায়রুজ্জামান (৫২)। তিনি উপজেলার পাইকরতলি এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র আইন অমান্য করে ফসলি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। ঘটনাস্থল থেকে মাটি কাটার সময় খায়রুজ্জামানকে আটক করা হয়। পরে 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে অপরাধের পুনরাবৃত্তি রোধে মাটি কাটায় ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান জানান, কৃষি জমির উপরিভাগের মাটি কাটার ফলে জমির উর্বরতা স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
​স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এমন তদারকি থাকলে ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে।

Tag
আরও খবর