মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসন হতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপিকা রেহেনা জিলানী, চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৭ ডিসেম্বর (শনিবার) দুপুরে চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় অধ্যাপিকা রেহানা জিলানীর সাথে ছিলেন, জেএসডি নেতা অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ জেএসডির নেতাকর্মীরা।
অধ্যাপিকা রেহেনা জিলানী এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৬ ঘন্টা ২২ মিনিট আগে