রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

তা’মীরুল মিল্লাত টঙ্গীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল ২৮ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষায় আগত অভিভাবকবৃন্দের একটি দৃশ্য

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর বালক ও বালিকা ক্যাম্পাসে ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম ধাপের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত (ষষ্ঠ শ্রেণি ব্যতীত) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, দুই ধাপে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার প্রথম ধাপে আজ প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। বালক ও বালিকা ক্যাম্পাসে স্ব স্ব শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি ২০২৬ সালের ২ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক ঘণ্টা পিছিয়ে সকাল ১০টায় পরীক্ষা শুরু করা হয়। ৪৫ মিনিটের লিখিত পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে মৌখিক (ভাইভা) পরীক্ষা গ্রহণ করা হয়। যোহরের নামাজের আগেই পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা সন্তোষজনক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিভাবকদের জন্য নির্ধারিত স্থানে অপেক্ষার ব্যবস্থা রাখা হয় এবং সার্বিক পরিস্থিতি তদারকিতে মাদ্রাসা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ প্রকাশ করা হবে। ফলাফল মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে মাদ্রাসার পক্ষ থেকে নোটিশও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার ধারা চলতি বছরেও অব্যাহত রয়েছে। 

Tag
আরও খবর