রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া বেলায়েত আলী মডেল হাই স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক মো. আমিনুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন আলমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঝিনাইগাতী আদর্শ কো-অপারটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালেহ আহম্মদ। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আলমগীর মুন্সর মিন্টু মেমোরিয়াল কলেজের প্রভাষক মো. তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল, বীর মুক্তিযোদ্ধা এলাহী মাষ্টার, ইউপি সদস্য মো. মমিন হোসেন, গজারীপাড়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মাওঃ মো. আশরাফুল ইসলাম। ওইসময় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু ও  মোরাদ হোসেন। 

Tag
আরও খবর