|
Date: 2025-12-25 17:56:40 |
হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া বেলায়েত আলী মডেল হাই স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক মো. আমিনুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন আলমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঝিনাইগাতী আদর্শ কো-অপারটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালেহ আহম্মদ। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আলমগীর মুন্সর মিন্টু মেমোরিয়াল কলেজের প্রভাষক মো. তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল, বীর মুক্তিযোদ্ধা এলাহী মাষ্টার, ইউপি সদস্য মো. মমিন হোসেন, গজারীপাড়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মাওঃ মো. আশরাফুল ইসলাম। ওইসময় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম রব্বানী টিটু ও মোরাদ হোসেন।
© Deshchitro 2024