বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায়

শিক্ষক ও শিক্ষানুরাগী সবার প্রিয় ফজলুর রহমান গাজীর জীবনাবসান

 বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষক  ও বিশিষ্ট  শিক্ষানুরাগী  সদালাপী ফজলুর রহমান গাজী (৭৬) গতকাল বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) দুপুর ১২ টায় খুলনা নার্গিস  মেমোরিয়াল  ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।  

তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের  ঐতিহ্যবাহী  গাজী  পরিবারের  মরহুম আব্দুল গনি গাজীর জেষ্ঠ পুত্র, মরহুম  সিরাজ উদ্দিন তালুকদারের নাতি ও মোরেলগঞ্জ  বাজারের বিশিষ্ট  ব্যবসায়ী  ঐতিহ্যবাহী  মেহের আলী পরিবারের  সন্তান  মরহুম মোবারক আলী হাওলাদারের জামাতা ছিলেন।  উপজেলার রাজৈর নেছারিয়া  ফাজিল মাদ্রাসার শিক্ষক ও সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সদস্যসহ বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠানের পরিচালনা  পরিষদের  সদস্য ছিলেন তিনি। মৃতুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন  ও গুণগ্রাহী  রেখে গেছেন। তিনি মোরেলগঞ্জ  পৌরসভার ৫ নং ওয়ার্ডের  সোনালি  ব্যাংক রোডের স্থায়ী বাসিন্দা  ছিলেন। তিনি দীর্ঘদিন তার খুলনার নিরালা আবাসিক এলাকার  বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। তার বড় ছেলে গাজী ফাইজুর রহমান সুজন ও মেয়ে সোহেলী আমিরিকান  প্রবাসী।  

গতকাল মাগরিব বাদ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল  কলেজ  মসজিদ  প্রাঙ্গনে  তার প্রথম এবং নিশানবাড়িয়ার গুলিয়াখালীর গ্রামের বাড়িতে  ঈশা বাদ দ্বিতীয়  জানাজা শেষে তাকে পারিবারিক  কবরস্থানে  তার মায়ের পাশে দাফন করা হয়। মরহুমের জানাযায়  অসংখ্য  আত্মীয় স্বজন  ও তার গুনমুগ্ধ মানুষ অংশগ্রহণ  করে তার আত্মার মাগফিরাত  কামনা করেন। 

এদিকে, মোরেলগঞ্জ  উপজেলা  প্রেসক্লাবের সভাপতি  এইচএম শহিদুল ইসলামের ভগ্নিপতি ফজলুর রহমান গাজীর মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের  সাধারণ  সম্পাদক  মো. শামীম আহসান  মল্লিক ,  সহসভাপতি  এইচ এম  জসিম উদ্দিন সহ নেতৃবৃন্দ  গভীর  শোক প্রকাশ  এবং মরহুমের রুহের মাগফিরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের  প্রতি সমবেদনা  জ্ঞাপন  করেন।

আরও খবর




6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২১ ঘন্টা ৫৫ মিনিট আগে