শেরপুর জেলার ঝিনাইগাতীতে যীশু খ্রিষ্টের জন্ম দিন উপলক্ষে “শুভ বড়দিন” পালনে ব্যপক উৎসাহ উদ্দীপনায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা। বড়দিন উদযাপন করতে ঝিনাইগাতী উপজেলায় সরকারিভাবে ১৮টি গীর্জার অনুকুলে ৯ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। বরাদ্দকৃত চাল প্রতিটি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকুলে ৫শ কেজি করে চালের ডিও লেটার প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ২১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বরাদ্দকৃত চালের ডিও বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীবুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক শেরপুরের বরাদ্দপত্র মোতাবেক ২০২৫-২০২৬ অর্থ বছরের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে ১৮টি গীর্জায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উল্লেখ্য, বড়দিনে গীর্জায় প্রার্থনায় অংশগ্রহণকারীদের আহারসহ অন্যান্য প্রয়োজন মেটাতে ওই মন্ত্রণালয় গীর্জা প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। ঝিনাইগাতী থানার ওসি নাজুমল হাসান জানিয়েছেন, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মহোদয়ের নির্দেশে উপজেলার ১৮টি গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে “শুভ বড় দিন” উদযাপনের ব্যপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। নির্বিঘ্নে প্রার্থণা করাসহ বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী টহল অব্যাহত রাখা হবে।
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১ ঘন্টা ২২ মিনিট আগে
২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে