কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-12-2025 12:37:43 am


আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের অংশগ্রহণে দ্বাদশ আসরের টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন দিন বাকি থাকলেও নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস বড় ধাক্কার মুখে পড়েছে। দলের তিন বিদেশি ক্রিকেটার বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন।


গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত বিপিএল নিলামের আগে চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তিতে দেশীয় ক্রিকেটার শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামের পাশাপাশি পাকিস্তানের তারকা লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল। তবে আবরারসহ দলটির তিন বিদেশি ক্রিকেটারই শেষ পর্যন্ত বিপিএলে খেলছেন না।


আবরার আহমেদ ছাড়াও বিপিএল থেকে সরে দাঁড়ানো অন্য দুই বিদেশি ক্রিকেটার হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় স্টার্লিং ও ডিকভেলা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।


পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তিনি প্রাথমিকভাবে এনওসি পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে দিতে চায় না পিসিবি।


সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। খুব অল্প সময়ের মধ্যেই দলটিকে বিকল্প বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম রয়্যালস দলে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।


উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বেলা ৩টায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।


চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড : শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪১ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে