ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

সংসদে যেতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় নুরুল হক নুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যাওয়ার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিএনপির সঙ্গে সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দলের মধ্যে এই সমঝোতা হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নির্বাচনী বিধি অনুযায়ী গণ অধিকার পরিষদের প্রার্থীরা নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এদিকে, মাত্র দুটি আসনে সমঝোতা হওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলেও নেতাকর্মীরা আরও বেশি আসনে ছাড় আশা করেছিলেন। কিন্তু মাত্র দুটি আসনে সমঝোতা হওয়ায় অনেকেই হতাশ। সূত্র আরও জানায়, এই দুই আসন ছাড়াও গণ অধিকার পরিষদের নেতারা দেশের বিভিন্ন আসনে নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ জানান, বিএনপির সঙ্গে বৈঠকে তারা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে আপাতত দুটি আসনে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই সমঝোতা এখনও চূড়ান্ত নয়। সোমবার দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে পটুয়াখালী-৩ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এলাকায় রয়েছে তুমুল জনপ্রিয়তা।
আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে