প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

মোংলা-রামপাল (বাগেরহাট-৩) ‎বিএনপির মনোনয়ন পেলেন ফরিদ ইসলাম

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎মোংলা-রামপাল (বাগেরহাট-৩) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।


‎শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে অবস্থানকালে তার মনোনয়ন নিশ্চিতের বিষয়টি মোবাইলফোনে জানিয়েছেন তিনি।


‎এছাড়া তার ফেসবুকে ফরিদুল ইসলাম মনোনয়ন পেয়েছেন বলে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।


‎এদিকে তার মনোনয়ন নিশ্চিতের খবর মোংলা-রামপালে ছড়িয়ে পড়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন।


‎মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতারা বলেন, শেখ ফরিদুল ইসলামকে মনোনীত করায় দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং যোগ্য প্রার্থীকে যথাযথ মূল্যায়ন করেছে। কারণ ফরিদ দীর্ঘ ১৮ বছর ধরে মোংলা-রামপালের মানুষের পাশে ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্র ঘোষিত সব আন্দোলন-কর্মসূচী পালন করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হামলা-মামলা মোকাবেলা করেছেন। হামলা-মামলার শিকার নেতা-কর্মীদের পাশে ছিলেন।


‎তারা আরও বলেন, এ আসনটিতে শেখ ফরিদুল ইসলাম অত্যন্ত জনপ্রিয়, আমরা সবাই মিলেমিশে ধানের শীষের প্রার্থী ফরিদুল ইসলামকে জয়ী করবো।


‎এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন পান এ আসন থেকে। যদিও এরও আগে এ আসনটিতে নির্বাচন করতেন বিএনপি-জামায়াত জোটের জামায়াত প্রার্থী। কিন্তু এবারই প্রথম এই আসনটিতে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন বিএনপির লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।


‎শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি থেকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারণী নেতাদের প্রতি কৃতজ্ঞতা।


‎তিনি আরও বলেন, বিএনপি একটি বিশাল পরিবার, মনোনয়ন নিয়ে দলের ভিতর প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে আসুন আমরা ব্যক্তিগত পছন্দ বা ছোটখাটো বিভাজন ভুলে গিয়ে দলের জন্য একসঙ্গে কাজ করি। সবাই ঐক্যবদ্ধ থেকে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। এছাড়া নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হিসেবে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করছি।

আরও খবর