ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল

আধিপত্যের বিরোধী জুলাই বিপ্লবী যোদ্ধা ও শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সুয়েব।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন জেলা সভাপতি জনাব ফরিদ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক জনাব ইউসুফ ইসলাহি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ, সাবেক জেলা সভাপতি আজিজ আহমদ কবরিয়া, আব্দুল মুমিত, এডভোকেট কামরুল ইসলাম, মোহাম্মদ আলাদ্দিন এবং সাবেক শহর সভাপতি আব্দুল্লাহ আল সুরমানসহ জেলা ও শহর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ ইসলাহি বলেন,

“শহীদ কখনো মৃত হয় না, শহীদরা চিরজীবিত। শহীদ ওসমান হাদি তাঁর জীবদ্দশায় যে বক্তব্যগুলো দিয়েছেন, প্রতিটি বক্তব্যেই ছিল দেশপ্রেম ও জাতির কল্যাণে আত্মত্যাগের আহ্বান। তিনি নিজের জীবন বিলিয়ে দিয়ে প্রমাণ করেছেন—দেশ ও আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগই প্রকৃত সংগ্রাম। তাঁর শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাকে পাথেয় করে আমরা আগামীর জাতি গঠনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”

অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদিসহ সকল শহীদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর