ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান এক সন্তানের জননীর

পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান এক সন্তানের জননীর

রংপুরের পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন লালমনিরহাট জেলার তুষভান্ডার গ্রামের এক সন্তানের জননী পল্লবী শর্মা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত পল্লবী শর্মা পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বিরবিরিয়া গ্রামের ফুল বাবুর ছেলে সজীবের বাড়িতে অবস্থান নেন। তবে তার আগমনের খবর পেয়ে সজীব বাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।

জানা যায়, পল্লবীর আগের সংসার বিচ্ছেদের পর জীবিকার তাগিদে তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি নেন। সজীবও ঢাকা ক্যান্টনমেন্টে একটি দোকানে সেলুনে কাজ করতো। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সজীবের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় ঢাকায় একাধিকবার তাদের দেখা-সাক্ষাৎ হয়েছে বলেও দাবি করেন পল্লবী।

পল্লবীর ভাষ্যমতে, সম্প্রতি সজীব গ্রামে ফিরে গেলে তিনি তাকে বিয়ের জন্য চাপ দেন। তখন সজীব তাকে তার বাবা-মার সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী পল্লবী সজীবের বাড়িতে গেলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। সজীব পালিয়ে যান এবং তার বাবা-মা পল্লবীকে মেনে নিতে অস্বীকৃতি জানান।

এদিকে পল্লবী তার দাবিতে অনড় রয়েছেন। বিয়ে না হলে তিনি আত্মহত্যার পথ বেচে নেবেন বলে জানান। তিনি বলেন, যদি সজীব আমাকে বিয়ে না করবে তাহলে কেন আমার সাথে মেলামেশা করলো। সজীব সবকিছু জেনে আমার সাথে সম্পর্ক গড়েছে। এসময় ঘটনার ন্যায়বিচার ও সুষ্ঠু সমাধানে সবার সহযোগিতা কামনা করেন পল্লবী। 

 সজীবের বাবা ফুল বাবু বলেন, ছেলে বাড়ীতে নেই। কোথায় আছে বলতে পারিনা। যদি আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করে তাহলে আমি আমার ছেলেকে বাড়ী থেকে বের করে দেব।  

এবিষয়ে জানতে পীরগাছা থানা ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। 

আরও খবর