কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ভালোবাসার টানে পাকিস্তানী যুবক হবিগনজের লাখাইয়ে।

ভালোবাসার টানে পাকিস্তানী যুবক হবিগনজের লাখাইয়ে। ভালোবাসা - এক অমূর্ত ধারণা, যা কবিতা, গান, গল্পে বারবার বর্ণিত হয়েছে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কী? কেবল তীব্র আবেগ, রোমাঞ্চ, প্রতিশ্রুতির বন্ধন? না, এর চেয়ে অনেক বেশি। সত্যিকারের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ আত্মদান। এতে থাকে না কোনো শর্ত, কোনো প্রত্যাশা। প্রিয়জনের সুখেই নিজের সুখ খুঁজে পায় ভালোবাসার মানুষ,সত্যিকারের ভালোবাসা ধর্ম, জাত বা ভৌগোলিক সীমানার কোনো বাধা মানে না-এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণিত হলো হবিগঞ্জের লাখাইয়ে। ভালোবাসার টানে সুদূর পাকিস্তান থেকে এসে লাখাই উপজেলার বেগুনাই গ্রামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক যুবক। সকল প্রতিকূলতা জয় করে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা যায়, এই ভালোবাসার গল্পের শুরু সৌদি আরবে। তিন বছর আগে সেখানে পরিচয় হয় লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার কন্যা সেবিনা আক্তার (৩০) ও ওই পাকিস্তানি যুবকের। দুজনই সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। কিছুদিন আগে সেবিনা আক্তার দেশে ফিরে এলেও তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে ভালোবাসাকে পরিপূর্ণ রূপ দিতে সেই পাকিস্তানি যুবক বাংলাদেশে এসে পৌঁছান। তাঁর গন্তব্য ছিল হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রাম। পরিবারের সম্মতিতে সকল সামাজিক ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ভিন্ন দেশের সংস্কৃতি ও আবেগের এই মিলন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এলাকাবাসী নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। ভালোবাসার এই আন্তর্জাতিক গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
Tag
আরও খবর