বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

গলাচিপায় নিরাপত্তা জোরদারে ডিআইজি’র আকস্মিক থানা পরিদর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম গলাচিপা থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।


গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ ফোর্সের প্রস্তুতি, ডিউটির মান, শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে ডিআইজি মহোদয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গলাচিপা উপজেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষায় আরও ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ২৩ মিনিট আগে