জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এসে সমাবেশ করে। এ সময় আহত ওসমান শরীফ হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় ।

মিছিলে “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”, “ ইন্ডিয়ার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরনবী দুলাল,সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক – নুরজামাল, উপজেলা সেচ্ছাসেবক দলে’র সদস্য সচিব আজিজুল হক, আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক টুকু চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সাংবাদিক আবু হাসান আনছারী প্রমুখ ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর এই হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধার ওপর হামলা নয়—এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেশে গুপ্ত হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা ইন্টেরিম সরকারকে দ্রুত এই হামলার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Tag
আরও খবর