ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ডোমারে কাল্‌ব'র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (কাল্‌ব)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান আলমগীর আলম ও সেক্রেটারি পদে আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ই ডিসেম্বর) উপজেলা কাল্‌ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ভোটগ্রহণের মাধ্যমে চেয়ারম্যান ও সেক্রেটারি সহ ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর পদপ্রার্থীরা বিজয়ী হন। ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে অধ্যক্ষ আলমগীর আলম ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চেয়ার প্রতীকের মো. জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ১৪৩ ভোট। এছাড়া সেক্রেটারি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাছ প্রতীকের এএসএম আব্দুল কাদের। তার নিকটতম প্রার্থী আম প্রতীকের শ্রী তাপস অধিকারী পেয়েছেন ২৪২ ভোট। অপরদিকে, ট্রেজারার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। এরমধ্যে মই প্রতীক নিয়ে শ্রী দয়াল চন্দ্র বর্মন ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রী সুশান্ত কুমার রায় বটগাছ প্রতীকে পেয়েছেন ১০০টি ভোট। কমিটির ভাইস-চেয়ারম্যান পদে মো. গোলাম মোস্তফা (বই প্রতীক) এবং ডিরেক্টর পদে নাছিরুল রেজা সরকার (দেয়াল ঘড়ি প্রতীক) ও মো. মায়েদুল হক বসুনিয়া তুর্য (আপেল প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমবায় সমিতি বিধিমালা-০৪ এর ৩২(১) ও ৩৪(২) বিধি অনুযায়ী ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬ পদে বিজয়ীদের নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী। নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন- কাল্‌ব সদস্য আব্দুল্লাহ জিয়াদ ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নাজিমুল হক চৌধুরী।
Tag
আরও খবর