বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

পীরগাছায় রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

পীরগাছায় ‘রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের’ আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদজুম্মা উপজেলার পারুল ইউনিয়নের ত্রিপুর-নদীপাড়া গ্রামের শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান মুন্নার সভাপতিত্বে ও মোশারফ হোসেন পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাহিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের প্রভাষক আফজাল হোসেন, জাফরগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক আলতাব হোসেন, রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক, বড় হায়াত খাঁ জামে মসজিদের সাধারণ সম্পাদক আশাদুজ্জামান মিন্টু, সিএসআরএম ডিভিশনাল ম্যানেজার হামিদুল ইসলাম, রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক রনজু ইসলাম, পীরগাছা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।   

সামাজিক এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় এলাকায় মানবিক সহায়তার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। আয়োজকরা জানান, শীতের প্রকোপ বাড়ার আগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। সামনে আরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান। শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার অসহায় মানুষজন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে আদর্শ অভিভাবক হিসেবে আনোয়ার হোসেন ও আতিয়ার রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

আরও খবর