ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে কনট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময়

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেটের গোয়াইনঘাট উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গোয়াইনঘাট উপজেলা কনট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কনট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি এম এ মতিন বলেন, গোয়াইনঘাটের উন্নয়ন কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আমরা নির্মাণশিল্পের সাথে যুক্ত সবাই একযোগে কাজ করছি। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করে। উন্নয়ন কার্যক্রমে যাতে কোন অনিয়ম-অসঙ্গতি না থাকে, সে বিষয়ে আমরা সবসময় সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি দু-একটি পত্রিকা ও ফেইসবুক আইডিতে আমাদের সহকর্মী নিয়ে কিছু মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে। এরকম ভিত্তিহীন সংবাদ ভবিষ্যতে না করে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহবান জানান।

তিনি আরও বলেন, উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিক নিয়মে ও মান বজায় রেখে বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সাংবাদিকরা ইতিবাচক পরামর্শ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের পথ দেখিয়ে আসছেন, এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। এসময় কনট্রাক্টর এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন লোকমান আহমদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, সালেহ, সুজন প্রমুখ। এদিকে সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনায় স্থানীয় উন্নয়ন, কাজের মান, টেন্ডার ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের সমস্যা ও সাংবাদিক-কনট্রাক্টরদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

Tag
আরও খবর