গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল


 বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর আশু রোগমুক্তি কামনায় বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর তত্ত্বাবধানে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ডিসেম্বর (শনিবার) বাদ যোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার এতিম শিশু, কোরআন শিক্ষার্থী ও সাধারণ মুসল্লি উপস্থিত হয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া করেন।


সকাল থেকেই কলেজ মাঠে মানুষের ঢল নামে। নন্দীগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতা ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলটি রূপ নেয় গণমানুষের আকুতি প্রকাশের মহাসংগমে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন,

জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা,

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ–সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,

সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,

পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার,

সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে এসে দেশের এই সংকটময় সময়ে আবার জাতিকে নেতৃত্ব দিতে পারেন এটাই সবার প্রত্যাশা।

তিনি আরও বলেন, যিনি আজীবন গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন, সেই বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন আসুন আমরা সবাই মিলে তাঁর জন্য দোয়া করি। বক্তব্যের পর উপস্থিত হাজারো মানুষের কণ্ঠে সমস্বরে আমীন ধ্বনি প্রতিধ্বনিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দীগ্রাম চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ মহসিন আলম। তিনি বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাহফিল শেষে হাজারো এতিম শিশু, মুসল্লি ও নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।  

আরও খবর