রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

অবহেলায় হারিয়ে যাচ্ছে শেরপুরের গারো পাহাড়ের জীববৈচিত্র্য

সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বিস্তৃত গারো পাহাড় একসময় ছিল ঘন শাল-গজারির অরণ্য আর সমৃদ্ধ প্রাণীবৈচিত্র্যের আধার। মাত্র দেড়-দুই দশক আগেও এই পাহাড়ি অঞ্চল ছিল বাঘ, ভালুক, মেছোবাঘ, হরিণ, শিয়াল, বানর ও নানা প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল। পাহাড়ি খাল-ঝরনাতেও ছিল প্রচুর মাছ।


কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে গেছে। নির্বিচারে পাহাড় ধ্বংস, অবৈধ বসতি স্থাপন, জনসংখ্যা বৃদ্ধি এবং লাগামহীন বৃক্ষনিধনে গারো পাহাড় হারাতে বসেছে তার প্রাচীন বৈভব। জীব-জন্তুর স্বাভাবিক আবাসস্থল সংকুচিত হয়ে পড়ায় বন্যপ্রাণী খাদ্য ও আশ্রয়ের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে। বিশেষ করে বন্যহাতির আক্রমণে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে; হাতি তাড়াতে গিয়ে প্রাণও হারাচ্ছেন নিরীহ মানুষ।


স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, ১০-১৫ বছর আগেও গারো পাহাড় এতটাই ঘন অরণ্যে আচ্ছাদিত ছিল যে দিনে-দুপুরে বাঘ, ভালুক বা হাতির ভয়ে মানুষ চলাচল করতে সাহস পেত না। গাছে গাছে বানরের দল, আকাশে শকুন-চিল-বকের ওড়াউড়ি ছিল নিত্যচিত্র। কিন্তু বর্তমানে এসব প্রাণী বিলুপ্তির পথে।


বন বিভাগ ও স্থানীয় প্রশাসনও সমস্যার গভীরতা স্বীকার করছে। উত্তর ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, অবৈধ দখল ও বাড়িঘর নির্মাণই প্রাণীর সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ। যদিও সরকারি বিভিন্ন উদ্যোগে বন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বলে তিনি দাবি করেন।


ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, গারো পাহাড়ের প্রাণবৈচিত্র্য জাতীয় সম্পদ। পাখি শিকার ও বন ধ্বংস রোধে কঠোর নজরদারি এবং প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Tag
আরও খবর