ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে এনসিপির মতবিনিময় সভা দুর্নীতি বন্ধে তরুণদের শক্তিশালী করতে হবে : ফয়সল আহমদ


গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেটের গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা আব্দুল হাফিজ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ। তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে তরুণদের হাতকে শক্তিশালী করতে হবে। আজ সরকারি প্রতিটি অফিসে দুর্নীতি ও অনিয়ম জনজীবনকে জর্জরিত করে তুলেছে। এই অবস্থার পরিবর্তনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
ফয়সল বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারাবদ্ধ। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতেও পাশে থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব সালমান আহমদ খুরশেদ ও আলী হোসেন।
বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ, সদস্য শামীম আহমদ, লোকমান আহমদ, জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সম্পাদক আবিদ হুসেন খান, জাতীয় ছাত্র শক্তি সিলেটের সংগঠক তৌফিক ওমর তানভীর, জুবায়ের আহমদ, কাওছার গাজী, আব্দুল্লাহ আল নোমান, শাহরিয়ার আহমদ, ইমরান হোসেন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলার সদস্য মঈনউদ্দিন ও নাদিম মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় এনসিপির কর্মী - সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে অংশ নেন।

Tag
আরও খবর