আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

লাখাইয়ের আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর।

লাখাইয়ের আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর। লাখাইয়ের আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি ট্রাক্টর। দিন-রাত আঞ্চলিক সড়কসহ গ্রামের অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ট্রলি ট্রাক্টর। এসব ট্রলীর বেপরোয়া চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা শিকার হচ্ছে পথচারীর সহ-সাধারণ মানুষ। বেপরোয়া গতি ও শব্দে আতঙ্কে থাকতে হয় ছোট যাবাহনসহ পথচারীদের। বিকট আওয়াজে কোমলমতি শিক্ষার্থীসহ মানুষের বুক ধরফর শুরু করে দেয়।গত ৪ ডিসেম্বর বেপরোয়া ট্রলির চাপায় উপজেলার মনতৈল নামক এলাকায় নিখীল দাস নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এসব অবৈধ যান প্রশাসনের নাকের ডগা দিয়ে চলাচল করলেও অদৃশ্য কোনো কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন না প্রশাসন। এছাড়া আঞ্চলিক ও গ্রামের কাঁচা-পাকা সড়ক ভেঙ্গে যাওয়ার বেশিরভাগ অংশে দায়ী করা হয় এসব ট্রলীকে। আঞ্চলিক সড়ক গুলো সরু হওয়ায় এসব সড়কে অন্যান্য যানবাহন চলাচল ও ক্রসিং করতে সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে যানজটের সৃষ্টি হয়। এসব ট্রাক্টরের বিরুদ্ধে কথা বললে ট্রাক্টরের ড্রাইভার ও মালিকদের রোশানলে পড়তে হয় সাধারণ মানুষের। সরেজমিনে ঘুরে দেখা যায়, অবৈধ ট্রলি ট্রাক্টর দিন-রাত লাখাই উপজেলার অলিগলিসহ আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে। সরকারী ভাবে এসব ট্রাক্টর জমিতে চাষাবাদ করার অনুমোদন থাকলেও অসাধু মালিকগণ ট্রলি জুড়ে দিয়ে ইট, বালু সিমেন্ট, রডসহ অন্যান্য ভারী জিনিসপত্র বহনে ব্যবহার করছে। ট্রাক্টরের ট্রলি গুলোতে বহনের সক্ষমতার চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি মালামাল বহন করছে। ফলে সড়ক মহাসড়ক গুলোতে পিচ উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এসব ট্রলী রাস্তায় চলাচলের নেই কোন বৈধতা এবং ড্রাইভারদের নেই কোন লাইসেন্স। অনুমোদন না থাকলেও তারা দাপিয়ে বেড়ায় সড়ক মহাসড়কে। এসব ট্রলী বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় বিভিন্ন ইট ভাটায় এবং ধান ও রড সিমেন্টের দোকানগুলোতে। এছাড়া সাধারণ মানুষও কম খরচে পরিবহন করা যায় দেখে এসব ট্রলী ব্যবহার করে। ট্রলী গুলো জমিতে হাল চাষ করার কথা থাকলেও মালিকগণ বেশি আয়ের আশায় বিভিন্ন ট্রলি জোরে দিয়ে ইট, বালু সিমেন্ট, পরিবহনে সারা বছর ব্যস্ত থাকে। এ সকল মালামাল পরিবহন করার সময় রাস্তায় সাধারণ মানুষের চলাচলের সময় নাকে চোখে ধুলাবালি পরে। ফলে হাঁচি কাশিসহ শ্বাস কষ্টের মতো রোগ দেখা দেয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ট্রলী যাওয়া-আসার সময় রাস্তার পাশে বাড়িঘর কাঁপতে থাকে। ট্রলীর বেপরোয়া গতির কারণে বাচ্চাদের স্কুলে পাঠাতে খুব ভয় হয়। কখন যে ট্রলী চাকায় পিষে যায় এই নিয়ে দুশ্চিন্তায় থাকি। কারণ প্রায়ই ট্রলীর দুর্ঘটনায় বিভিন্ন স্থানের মৃত্যুর খবর পাওয়া যায়। উপজেলার পুর্ব বুল্লা গ্রামের বাসিন্দা পলাশ বলেন, বেপরোয়া এই ট্রলী এর কারণে গত ০৪ই ডিসেম্বর আমাদের গ্রামের নিখীল দাসকে হারাতে হয়েছে। আমরা চাই আমাদের ভাইয়ের মতো এ ধরনের মৃত্যু যেন না হয়। এছাড়া বেপরোয়া ট্রাক্টরের আতঙ্কে ছোট ছোট অভিভাবক ছাড়া স্কুলে যেতে চায়না। এ ব্যাপারে সচেতন মহল মনে করে এসব ট্রলি ট্রাক্টর বন্ধ হওয়া উচিত। না হয় যে কোন সময় আরো অনেকের জীবন যাবে। এছাড়া কর্তৃপক্ষ চাইলে গভীর রাতে চলাচল করতে পারে। সচেতন মহলের দাবী, এ ট্রাক্টর মূলত জমিতে হালচাষ করার জন্য অনুমতি আছে কিন্তু লাখাইয়ের সব কাজে দেখা যায় বিভিন্ন পরিবহনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অচিরেই এ ট্রাক্টর বন্ধের ব্যপারে প্রশাসনে সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে