কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি রিভলবার ও রামদাসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি রিভলবার ও রামদাসহ যুবক গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলায় আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক যুবককে বিদেশি রিভলবার ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অধিনায়ক–৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে নিমতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মেড ইন জার্মানি ৬ শর্টের একটি বিদেশি রিভলবার এবং একটি রামদা উদ্ধার করা হয়। আটক আলাউদ্দিন পাটোয়ারী নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তাকে গ্রেফতারের পর সোমবার সকাল ৭ টায় রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। অভিযানকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
আরও খবর