এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ডৌবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তেলিখাল বাজার জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক ডা. ফরিদ উদ্দিন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আসফাখ আহমেদ, ফখরুল আহমেদ ও শাহাবুদ্দিন, ইউপি মুক্তিযোদ্ধা দলের তথ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দিন ও মুক্তিযোদ্ধা দলের ইউপি সদস্য আরব আলী।


এছাড়া উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ, যুবদল নেতা জসিম উদ্দিন, সাহাবউদ্দীন, মইবুর রহমান, কুদরত উদ্দীন, ইসলাম উদ্দীন, আহাদ উদ্দীন, ওয়ার্ড বিএনপি নেতা হখর উদ্দিন, সয়ফুল আহমেদ, ছাত্রনেতা আনোয়ার হোসেন, মিলাদ আহমেদ ও মাসরুর আহমেদ।


মাহফিল শেষে গহরপুর আলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জমির উদ্দিন দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আরও খবর