‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের

গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আন্দোলন রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর (রসায়ন) মোঃ সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।এসময় শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ এই বিক্ষোভ শুরু করেন। উল্লেখ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহউদ্দিন শেখকে মাদারীপুরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়। এ খবর জানার পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে প্রতিষ্ঠানে রেখে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের শিক্ষক অনেক ভালো। তাকে ষড়যন্ত্র করে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা তাকে যেতে দেব না। তিনি শুধু শিক্ষক নন, অভিভাবকের মতো আমাদের পাশে থাকেন।” তারা আরো বলেন, সালাহউদ্দিন স্যার একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও নিয়মিত ক্লাস নেওয়া আদর্শ শিক্ষক। তার হঠাৎ বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়—প্রতিষ্ঠানের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এতে অসম্মতি জানান এবং মূল ফটকের গেইট তালাবদ্ধ রাখে। এ বিষয়ে জানতে অধ্যক্ষ মোছাঃ সুলতানা মেহেরুনা জামানের মুঠোফোনে একাধিক বার কল করলে তিনি ফোনটি রিসিভ করেননি। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করেছি । শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষকের বদলির আদেশ বাতিলের বিষয়েও উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলবো। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিভাবক ও স্থানীয়দের দাবি—অভিযোগ- অসন্তোষ দুর করে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আরও খবর







6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৭ ঘন্টা ২৪ মিনিট আগে