ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গোয়াইনঘাটে এম. জে একাডেমির বৃত্তি বিতরণী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে বিকেএ-এর অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি সনদ প্রদান করেছে এম. জে একাডেমি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বারের নির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়াত স্বামী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে স্মরণ করে বলেন, তিনি গোয়াইনঘাটসহ সিলেটের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। জনগণের প্রতি ভালোবাসা থেকেই তিনি রাজনীতি করেছেন। সেই ধারা ধরে রেখে আমিও শিক্ষা উন্নয়নে সহযোগিতা করতে চাই।
তিনি আরও বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের সাফল্যই দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। সুশিক্ষাই মানুষকে শক্তি দেয় এবং এগিয়ে চলার প্রেরণা জোগায়।
এম. জে একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও  অভিভাবকদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী ইয়াসিন মাহমুদ। একাডেমির প্রধান শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলিসুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য মো. মুমিনুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ শাব্বির আহমদ সানি, আবুল কালাম আজাদ ও ডা. নুর মোহাম্মদ খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আলী মেম্বার, ডা. তাজউদ্দীন, নুরুল ইসলাম মুছা মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর এডভোকেট জেবুন নাহার সেলিম তাঁর শ্বশুরের নামে প্রতিষ্ঠিত ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

আরও খবর