পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

“স্পিকার্স হান্ট ৪.০'-এ চ্যাম্পিয়ন তাহমিদা ফাতেমা”

সেন্ট্রাল অডিটরিয়াম,শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা চর্চা ও ক্যারিয়ারভিত্তিক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’-এর উদ্যোগে দুই দিনব্যাপী বিভাগীয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ‘স্পিকার্স হান্ট ৪.০’ সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শাবিপ্রবির তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা। প্রথম রানার্স-আপ হন নর্থ ইস্ট ইউনিভার্সিটির হুমায়রা আনজুম বৃষ্টি এবং দ্বিতীয় রানার্স-আপ হন শাবিপ্রবির মালিহা নুসরাত। এছাড়া আরও সাতজন প্রতিযোগী সেরা দশে স্থান করে নেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের সাবেক নেতারা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে নগদ পুরস্কার, ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

২২ নভেম্বর অনুষ্ঠিত বাছাই পর্বে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে সেরা ২৬ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এবারের আয়োজনে অংশ নেন।

আয়োজনের অংশ হিসেবে উচ্চশিক্ষা বিষয়ে একটি বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হয়। সেখানে আইএলটিএস, এসওপি, বিদেশে বৃত্তির সুযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ডেকোটা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপধারী জুমামা হাসান, আইইএলটিএসের রিজিওনাল ম্যানেজার মো. আশিকুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার মো. শরিফ উদ্দিন।

স্পিকার্স ক্লাবের সভাপতি আরমান হোসেন ইমন জানান, “শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। স্পিকার্স হান্ট ৪.০ সে লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে।”

২০০৫ সালে প্রতিষ্ঠিত শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব ইংরেজি ভাষা চর্চা ও কার্যকর বক্তৃতা দক্ষতা উন্নয়নে নিয়মিত কাজ করছে।

আরও খবর