আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

ববি সাংবাদিকতা বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রবিউল-সাজিদ

ববি এমসিজে এসোসিয়েশনের ভিপি রবিউল, জিএস সাজিদ




বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্র কল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদুল ইসলাম (সাজিদ)।



রোববার (২৩ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন দুপুর ১২টায় ছাত্র কল্যাণ সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে ভিপি পদে মো. রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 



কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, 


সহ-সাধারণ সম্পাদক সাইমন হোসেন ইমন (২১-২২ সেশন), কোষাধ্যক্ষ রকিবুজ্জামান রতন (২১-২২ সেশন), প্রচার সম্পাদক মোঃ সিফাতউল্লাহ (২২-২৩ সেশন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়া পারভীন (২২-২৩ সেশন), ক্রীড়া বিষয়ক সম্পাদক: ফখরুল ইসলাম ফাহাদ (২৩-২৪ সেশন), এবং কার্যনির্বাহী সদস্য হলেন প্রিন্স ঘোষ (২৩-২৪ সেশন)। 



এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন।



নবনির্বাচিত জিএস মো: সাজিদুল ইসলাম সাজিদ বলেন, আমি আমার ব্যাচমেটদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার উপর ভরসা রেখে আমাকে নির্বাচিত করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়, এবং আমি তাদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবো। 


নবনির্বাচিত ভিপি মো. রবিউল ইসলাম বলেন, প্রতিষ্ঠাকালীন থেকে এমসিজে এসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন  কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটিও শিক্ষার্থী এবং বিভাগের উন্নয়নে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। আমাদের লক্ষ্য থাকবে সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে বিভাগে সুষ্ঠু ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ বজায় রাখা।

Tag
আরও খবর






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে