কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কবস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু

মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসূচির নৌযান র‍্যালি অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলার পশুর নদীতে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে নৌযান এর র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় এ র‍্যালির আয়োজন করা হয়। বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এ নৌবহর, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ নৌবহরের আয়োজন করে।

নৌবহর কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার্স সহ পরিবেশ কর্মিরা।

অতিথিরা বক্তৃতায় সরকারি-বেসরকারি দাতা সংস্থার উদ্দ্যেশ্যে বলেন, ফসিল গ্যাসের সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে কয়লা ও তেলের বিকল্প কখনোই ফসিল গ্যাস হতে পারে না। 

ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন, শিল্পোন্নত দেশ গুলোর বাইরে জ্বালানি চাহিদা ৮৫% বৃদ্ধি পাবে। বাড়তি চাহিদা পূরণের জন্য ফসিল গ্যাসকে বিকল্প প্রচার করছে গ্লোবাল নর্থ’র দেশ গুলো। আমরা গ্লোবাল নর্থকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই তা হলো "ডোন্ট গ্যাস দি সাউথ"। 

পরিবেশ ও উন্নয়নকর্মীরা আরে বলেন, বর্তমানে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ায় মোট ৭৬৮টি গ্যাস বিদ্যুৎ প্লান্ট প্রাক নির্মান পর্যায়ে রয়েছে। এছাড়া ১৫৩টি প্রস্তাবিত এলএনজি টার্মিনাল, ৩০০টি পাইপ লাইন নির্মান প্রকল্প এবং ২৮৪াট আবিস্কৃত গ্যাসক্ষেত্র ও গ্যাস উত্তোলন প্রকল্প উন্নয়নাধীন আছে। এসবই সবুজ পৃথিবী এবং জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে।

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিন'র আবু হাসান, পরিবেশ ও পশুর রিভার ওয়াটারকিপার্স ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, পরিবেশকর্মীরা, ইয়ুথ লিডার শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, ডলার মোল্লা, মেহেদী হাসান প্রমূখ।

উল্লেখ্য, ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ^ব্যাপী প্রতিবাদ কর্মসুচির অংশ হিসেবে গ্লোবাল সাউথের এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নানা কর্মসুচি পালিত হয়। 

আরও খবর