আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

লাখাই প্রেস ক্লাব সভাপতির ৫৪তম জন্মদিন উদযাপন।

লাখাই প্রেস ক্লাব সভাপতির ৫৪তম জন্মদিন উদযাপন। লাখাই প্রেস ক্লাবের সভাপতি ও হবিগঞ্জ বারের আইনজীবী এডভোকেট আলী নোয়াজ এর ৫৪তম জন্মদিন রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলার বুল্লা বাজারস্থ লাখাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় সভাপতি এডভোকেট আলী নোয়াজকে সাথে নিয়ে কেক কাটেন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। কেক কাটা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এডভোকেট আলী নোয়াজ শুধু একজন সফল আইনজীবী বা সাংবাদিক নেতাই নন, তিনি লাখাইয়ের সাংবাদিক সমাজের জন্য একজন ছায়া ও অভিভাবক। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, আইনি পরামর্শ এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা লাখাই প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত করেছে। উপস্থিত সকল সাংবাদিকরা সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন। এ সময় জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এডভোকেট আলী নোয়াজ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের এই ভালোবাসা তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং তিনি ভবিষ্যতেও সাংবাদিকতা ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
Tag
আরও খবর