শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

শব্দ দূষণ রোধে আইনের কঠোরতা প্রয়োজন

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-11-2025 10:38:30 am

◾মু. সায়েম আহমাদ  : বাংলাদেশে শব্দ দূষণ এখন একটি ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যা। শহরগুলোতে যানবাহনের হর্ন, নির্মাণকাজ, লাউডস্পিকার, কারখানার শব্দ; সব মিলিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তথ্যমতে, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। আমাদের দেশেও এ প্রভাব স্পষ্ট। ফলে স্বাভাবিক জীবনে ঘুমের সমস্যা, মাথাব্যথা, রক্তচাপ বৃদ্ধি এবং শ্রবণ শক্তি হ্রাসসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।


বিশেষত রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার মতো ব্যস্ত শহরগুলোতে যানবাহনের অতিরিক্ত হর্ন শব্দ দূষণের বড় কারণ। রাস্তায় অপ্রয়োজনে হর্ন বাজানো অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আবার বিভিন্ন অনুষ্ঠানে অনুমতি ছাড়াই লাউডস্পিকার ব্যবহারের ঘটনা প্রায়ই দেখা যায়। নির্মাণকাজে নির্দিষ্ট সময়সীমা না মানা এবং মানহীন সাইলেন্সার ব্যবহার করাও শব্দ দূষণ বাড়ায়। 


এই অবস্থায় শব্দ দূষণ রোধে আইনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, সরকারকে শব্দ নিয়ন্ত্রণ আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। অপ্রয়োজনে হর্ন বাজালে বা নিয়ম ভঙ্গ করলে জরিমানা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, নির্মাণ কাজের সময়সূচি কঠোরভাবে মানা বাধ্যতামূলক করা উচিত। তৃতীয়ত, বিভিন্ন অনুষ্ঠানে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি ব্যবস্থায় কঠোর করতে হবে।


এর সঙ্গে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল-কলেজে শব্দ দূষণ বিষয়ে শিক্ষা দেওয়া, গণমাধ্যমে প্রচার চালানো এবং সামাজিক উদ্যোগ নেওয়া দরকার। প্রত্যেক নাগরিক যদি নিজে সচেতন হয় এবং অন্যকে সচেতন করে, তাহলে শব্দ দূষণ কমানো সম্ভব হবে বলে মনে করি। মোদ্দা কথা, শব্দ দূষণ শুধু পরিবেশগত নয়, বরং এটি মানবিক সমস্যা। তাই এখনই শব্দ দূষণ রোধে কঠোর হতে হবে নিজের জন্য, সমাজের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।


মু. সায়েম আহমাদ 

লেখক ও সংগঠক 


আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯১ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে