দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সিলেট টেস্ট জিততে বাংলাদেশের দরকার আর ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 13-11-2025 06:11:59 pm

বাংলাদেশের আধিপত্য আরেক ধাপ মজবুত হলো সিলেট টেস্টে। তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ড কার্যত হারের মুখে দাঁড়িয়ে। দেশের মাটিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে টাইগাররা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে।


১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এটি টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং দেশের মাটিতে সর্বোচ্চ। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮৬ রান তুলেই ধুঁকছে আয়ারল্যান্ড। এখনো তারা পিছিয়ে ২১৫ রানে, ইনিংস হার এড়ানো কঠিনই দেখাচ্ছে।


প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দল ব‍্যাট হাতে দেখিয়েছে দুর্দান্ত দাপট। মাহমুদুল হাসান জয়ের অনবদ্য ১৭১ রানের ইনিংসের সঙ্গে শান্তের ১০০ রান, সাদমান ইসলাম, মুমিনুল হক ও লিটন দাসের হাফসেঞ্চুরি মিলে গড়ে ওঠে রেকর্ড গড়া সংগ্রহ।


বাংলাদেশ টেস্ট ইতিহাসে প্রথমবার টপ-অর্ডারের চার ব্যাটারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি সিলেট ভেন্যুতেও প্রথমবার ৫০০ পেরোনো সংগ্রহ গড়ল বাংলাদেশ—আগের সর্বোচ্চ ছিল ৩৩৮ রান।


দ্বিতীয় দিনে অপরাজিত থেকে আজও দারুণভাবে শুরু করেছিলেন মাহমুদুল জয়। তবে নতুন বলে বারি ম্যাককার্থির অফস্টাম্পের বাইরে ঢোকা বল ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়লে শেষ হয় তার ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস। কিছুক্ষণের ব্যবধানে ফেরেন মুমিনুল (৮২)। এরপর শান্তর ১০০, লিটনের ৬০ এবং মিরাজের ১৭ রানের অবদানেই ৫৮৭ পর্যন্ত পৌঁছে যায় ইনিংস।


৩০১ রানের বিশাল লিড নিয়ে নামার পরই আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। নাহিদ রানার দারুণ বলেই কেড কারমাইকেল বোল্ড হন। শান্তর সরাসরি থ্রোয়ে রান আউট হন স্টার্লিং (৪৩)। এরপর তাইজুল ইসলাম ও হাসান মুরাদ টানা আঘাত হানেন। ২৪ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সফরকারীরা।


দিনের শেষভাগে অ্যান্ডি ম্যাকব্রাইন (৪*) ও নাইটওয়াচম্যান ম্যাথু হামফ্রেস (০*) কোনোভাবে দিনটি শেষ করেন। তবে বাংলাদেশের বোলিংয়ের ধার দেখে মনে হচ্ছে, ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিনই হবে।


সারসংক্ষেপ:

বাংলাদেশ ৫৮৭/৮ (ইনিংস ঘোষণা)

আয়ারল্যান্ড ২৮৬ ও ৮৬/৫ (তৃতীয় দিন শেষে)

লিড: বাংলাদেশ ৩০১ রান

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে