৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ

★★শিবচরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় বিএনপি নেতাসহ ১০ জন আহত★★


মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় উপজেলা বিএনপির নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়, যা শিবচর ও জাজিরা থানার সীমান্তবর্তী অঞ্চল।


আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী, মাদবরচর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা প্রমুখ।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে নাওডোবা এলাকায় একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা তার নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং আগুন লাগানোর ঘটনা বন্ধ করতে চেষ্টা করেন।


এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা প্রায় ২০টির মতো ককটেল বোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে অন্তত ১০ জন আহত হন।


আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের ঢাকা প্রেরণ করা হয়।


এদিকে ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের টহল অব্যাহত আছে।


মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে র‍্যাব, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সদস্যরা।


ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag