ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ডোমারে 'হিলফুল ফুজুল যুব সংঘ'-এর আত্মপ্রকাশ

নীলফামারীর ডোমারে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও মানবিক সংগঠন 'হিলফুল ফুজুল যুব সংঘ'। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ও নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সাংবাদিক মো. শাহিনুর রহমানকে সভাপতি ও মো. মানিক ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের প্রথম নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফেজুর রহমান দুখু, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান অনিক ও ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাকিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নবগঠিত হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক শাহিনুর রহমান বলেন, “আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।" তিনি আরও জানান, সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।
Tag
আরও খবর