ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

পেশা ব্যাংকিং, নেশা আয়রনম্যান: সৌরভ সমাদ্দারের অদম্য জয়ের গল্প

অফিস শেষে ঘাম ঝরানো কঠোর অনুশীলন, আর দৃঢ় মনোবল—এই পুঁজি নিয়ে পৃথিবীর অন্যতম কঠিন একদিনের সহনশীলতা পরীক্ষা, 'আয়রনম্যান মালয়েশিয়া ২০২৫' সফলভাবে শেষ করে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের এক ব্যাংকার। তিনি হলেন সৌরভ সমাদ্দার, যিনি পেশাগত জীবনে অগ্রণী ব্যাংক পিএলসি-এর নারিশা বাজার শাখার এসপিও/ব্যবস্থাপক।১ নভেম্বর, মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত এই বিশ্বমানের ইভেন্টে সৌরভ সমাদ্দার তাঁর অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দেন। তিনি ১৪ ঘণ্টা ৫৫ মিনিট ৫১ সেকেন্ডে চ্যালেঞ্জটি সম্পন্ন করেন। তাঁর বয়স গ্রুপে (৩৫-৩৯) তিনি ৭৭ জন প্রতিযোগীর মধ্যে ৫৫তম স্থান অধিকার করেন।আয়রনম্যান প্রতিযোগিতা হলো সহনশীলতার এক চরম পরীক্ষা, যেখানে একজন প্রতিযোগীকে ১৭ ঘণ্টার মধ্যে নিম্নলিখিত তিনটি কঠিন ধাপ সম্পন্ন করতে হয়:সাঁতার: ৩.৮ কিলোমিটার,সাইক্লিং: ১৮০ কিলোমিটার,দৌড়: ৪২ কিলোমিটার (একটি পূর্ণ ম্যারাথনের সমান) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বিষ্ণু সমাদ্দারের ছেলে সৌরভ সমাদ্দার প্রমাণ করে দিলেন যে, বয়স বা কর্মজীবনের ব্যস্ততা কোনো কঠিন লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারে না।

এটি সৌরভের প্রথম বড় ট্রায়াথলন সফলতা নয়। এর আগেও তিনি একাধিক কঠিন ইভেন্টে অংশ নিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন:বাংলা চ্যানেল জয় (২০২৩): তিনি টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সমুদ্র পথ সফলভাবে সাঁতরে পাড়ি দিয়েছিলেন।আয়রনম্যান ৭০.৩: গত বছর তিনি আয়রনম্যানের অর্ধ দূরত্ব বা আয়রনম্যান ৭০.৩ সফলতার সাথে শেষ করেন।ম্যারাথন: দেশেও তিনি প্রায় ৩০টিরও অধিক অফিসিয়াল ম্যারাথন এবং হাফ ম্যারাথনে অংশ নিয়ে এসেছেন।সৌরভ সমাদ্দার জানান, নিয়মিত অনুশীলন ও দৃঢ় মনোবল তাঁকে এই আন্তর্জাতিক সাফল্য অর্জনে সাহায্য করেছে। তাঁর এই যাত্রা বাংলাদেশের কর্মজীবী ​​মানুষ ও তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

আরও খবর