গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ এ লাঠি খেলার আয়োজন করে স্হানীয় জনসাধারণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সার্বিক সহযোগিতায় ছিলেন স্হানীয় বাসিন্দা মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা ও হেলাল মোল্লা। দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা খেলায় সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন প্রবীণ লাঠিয়াল মোঃ হামেদ মৃধা। তিনি জানান, ১৯৬১ সাল হতে বিগত ৬৪ বছর ধরে এখানে এ ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ অঞ্চলের খ্যাতিমান লাঠিয়াল আঃ তাদের মৃধা স্মরনে এলাকাবাসী দলমত নির্বিশেষে খেলাটির আয়োজন করে থাকেন। হাজার হাজার নারী-পুরুষ এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন। খেলায় বিভিন্ন এলাকা হতে এসে লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলার নানা কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগান। বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু দর্শক মনোরম এ খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেবগ্রাম একটি চরাঞ্চল, এখানকার মানুষের উন্নয়নের অনেক প্রয়োজন। যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য হিসেবে বিজয়ী করেন, আমি এই প্রত্যন্ত অঞ্চলে আধুনিকতার ছোঁয়া এনে দেব। দেবগ্রাম ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে, এর সুফল পাবেন এখানকার সকল মানুষ।” খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ডাঃ আবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।
আরও খবর