ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি উদ্যোগে পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা। এতে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, '১৯৭৫ সালের ৭ নভেম্বর  দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাঁকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। জিয়াউর রহমান ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র

 প্রবর্তনসহ সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। এজন্য ৭ নভেম্বর দিনটি রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'


আরও খবর