দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ইলিয়াস আহমেদ ফেরিঘাটে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে: কাদের

Shohel Shikder ( Contributor )

প্রকাশের সময়: 13-06-2022 09:16:50 am

ইলিয়াস আহমেদ ফেরিঘাটে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে: কাদের

শিবচর, মাদারীপুর


২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্মরণকালের সেরা জনসভা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  


রোববার (১২ জুন) সন্ধ্যার পর শিবচরের বাংলাবাজার ঘাটে জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।


এসময় মন্ত্রী বলেন, শিমুলিয়া প্রান্তে সুধী সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী ব্রিফিং করবেন।


এদিন শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে। বেলা ১১টা থেকেই জনসভা শুরু হবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্ট ছিল পদ্মা সেতু। তার স্বপ্ন ছিল এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর জন্য তিনি পারিবারিকভাবেও অপমানিত হয়েছেন। এই পদ্মা সেতু বাঙালির সক্ষমতার পদ্মা সেতু।


সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ওপারেও সুধী সমাবেশ করবেন। তবে এই পাড়ের জনসভাটিই মূল সভা। বেলা ১১টা থেকেই জনসভায় সবাই উপস্থিত থাকবেন।


এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর