ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত, তিন ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-11-2025 09:05:29 am

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা তিনজন ক্রুই নিহত হয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (০৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। 


এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিধ্বস্ত হয়। বিমানটি হোনোলুলুর উদ্দেশে যাচ্ছিল।

 

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার পরপরই একটি বিশাল আগুনের গোলা সৃষ্টি হয়।


ইউপিএস জানিয়েছে, তাদের একটি এমডি-১১ মডেলের বিমান দুর্ঘটনায় পড়েছে, তবে আহত বা নিহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।


দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। লুইসভিল মেট্রো পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং হতাহতের খবর পাওয়া গেছে।

 

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। পাইলট ও ক্রু সদস্যদের জন্য প্রার্থনা করুন।

 

এফএএ-এর তথ্য অনযায়ী, বিধ্বস্ত এমডি-১১ কার্গো বিমানটি ৩৪ বছরের পুরনো। তবে বিমানটির নির্মাতা বোয়িং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৩ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে