রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। তিনি বলেন, “সমবায় হলো সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর মাধ্যম। সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। প্রত্যেক সমবায়ী যদি সৎভাবে দায়িত্ব পালন করেন, তবে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সমবায় অফিসের ফ্যাসিলিটেটর মিসেস কেথরিন বেলা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি অফিসার শেখ মো. হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. ছালেহ আহাম্মদ, এবং উত্তরণ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ঝিনাইগাতী বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার মো. শাহাজাহান সিরাজসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর