বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার ও চারা বিতরণ


মোঃ মনির হোসেন সোহেল

চাটখিল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হাটপুকুরিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। দিনটি উদযাপন উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার এবং স্থানীয় নারী-পুরুষের মাঝে শাকসবজির চারা বিতরণ করা হয়।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবদল নেতা আব্দুর রহমান সুজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা তাজুল ইসলাম।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ জিয়া এক্য পরিষদের সাধারণ সম্পাদক তারেক আজিজ সিপন, লোকমান হোসেন, সিরাজ মাস্টার, ও ছাত্রনেতা আবদুল জমাদ্দার প্রমুখ।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে যুবদল কর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণের সঙ্গে বিনয়ী আচরণের মাধ্যমে দলের বার্তা পৌঁছে দিতে হবে।


আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে এতিমখানার শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার ও স্থানীয়দের মাঝে সবজির চারা বিতরণ করা হয়।

Tag
আরও খবর