আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

লাখাইয়ের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা।

লাখাইয়ের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিদায় সংবর্ধনা। লাখাইয়ে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাশ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় এর সভা কক্ষে বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের দাতা সদস্য রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক পারভীন আক্তার ডলি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাশ,বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম, পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, করাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি রায়,রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদায়ী প্রধান শিক্ষক এর সহধর্মিণী কানন রানী দাশ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী তানজিরুল আলম রিসাদ,পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রুতি দাস। মানপত্র পাঠ করেন শিক্ষক আলমগীর আলম। বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাশ এর দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন শিক্ষক ফাতেহা রহমান, মমতাজ বেগম, ফাহমিদা আক্তার লিপি ,অজন্তা রানী দাস,রুমেনা আক্তার চৌধুরী নিপা,অফিস সহকারী এমদাদুর রহমান শিপু,বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে ইচ্ছে রানী দাস, ইশরাত জাহান শোভা। আলোচনা শেষে বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাশ এর হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ ও শিক্ষক মন্ডলী। এছাড়াও শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। উল্লেখ্য বিদায়ী প্রধান শিক্ষক প্রানেশ রন্জন দাশ ২০১০ সালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং আজ বৃহস্পতিবার তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস শেষে অবসরে চলে যান।তাঁর বিদায় বেলায় তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে অশ্রু সজল নয়নে বিদায় জানান। এ সময় এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে