নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেরা কৌতুকশিল্পী খোঁজার লড়াইয়ে চমক: যশোর থেকে উড়ন্ত ফর্মে সাবিক সাদত!

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সবচেয়ে জমজমাট শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর মঞ্চে নিজের মেধার ঝলক দেখাল যশোরের ক্ষুদে তারকা সাবিক সাদত। কৌতুক শাখার চূড়ান্ত বাছাই পর্বে সবাইকে টেক্কা দিয়ে সে শুধু সেরা পাঁচে জায়গা করেই নেয়নি, ৯৩.৬৭ পয়েন্টের বিশাল ব্যবধানে দখল করে নিয়েছে প্রথম স্থান। এই বিজয়ের মধ্য দিয়ে নভেম্বরের মহালড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করল এই প্রতিভাবান প্রতিযোগী।গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকার বাংলাদেশ টেলিভিশন ভবনে বসেছিল কৌতুকশিল্পীদের এই মহারণ।দেশজুড়ে নির্বাচিত সেরা-১০ জন প্রতিযোগী এই দিনে তাদের কৌতুক পরিবেশন করে। কঠিন এই লড়াইয়ে বিচারকদের নজর কাড়তে সক্ষম হয় সাবিক। তার কৌতুক পরিবেশনায় মুগ্ধ হয়ে বিচারকরা তাকে সর্বোচ্চ ৯৩.৬৭ পয়েন্ট দেন, যা তাকে সরাসরি চূড়ান্ত প্রতিযোগিতার মঞ্চে পৌঁছে দেয়।

সাবিক সাদতের ‘নতুন কুঁড়ি’ যাত্রা শুরু হয় যশোর শিল্পকলা একাডেমিতে (খুলনা-২ অঞ্চল)। প্রাথমিক বাছাই পর্বেই সে ছিনিয়ে নেয় বহু আকাঙ্ক্ষিত ‘ইয়েস কার্ড’। এরপর বিভাগীয় পর্বের একমাত্র প্রতিনিধি হিসেবে চূড়ান্ত বাছাইয়ে অংশগ্রহণের সুযোগ আসে তার হাতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে সে প্রথমে সেরা-১০ এ, এবং অবশেষে সেরা-৫ এর চূড়ায় আরোহণ করে।বর্তমানে সাবিক সাদত দৈনিক লোকসমাজ পত্রিকার চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন ও শারমিন আক্তার শিউলীর একমাত্র সন্তান।ছেলের এই ঈর্ষণীয় সাফল্যে তার বাবা-মাসহ শিক্ষক ও শুভানুধ্যায়ীরা চরম উচ্ছ্বসিত। সাবিক জানিয়েছে, সে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নিজেকে আরও প্রস্তুত করছে এবং সবার কাছে দোয়া চেয়েছে, যাতে সে চূড়ান্ত লড়াইয়ে আরও ভালো কিছু উপহার দিতে পারে।

আরও খবর