প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

আগামী বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 28-10-2025 04:27:12 pm

একজন ফুটবলার হিসেবে কোনো অপূর্ণতা নেই লিওনেল মেসির জীবনে। কোপা আমেরিকা, ফিফা বিশ্বকাপসহ বৈশ্বিক প্রায় সব শিরোপার স্বাদ পেয়েছেন এ আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করে দিয়েছেন এলএম টেন খ্যাত এ তারকা। তবে সবকিছু নির্ভর করবে তার ফিটনেসের ওপর।


এ বিষয়ে ইন্টার মায়ামি তারকা জানান, আপাতত তিনি একদিন একদিন করে এগোচ্ছেন এবং মাঠে নামবেন কেবল তখনই, যখন শতভাগ ফিট থাকবেন এবং দলের জন্য কার্যকর অবদান রাখতে পারবেন।


স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, সত্যি বলতে, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া অসাধারণ একটা বিষয়। আমি অবশ্যই সেখানে থাকতে চাই—ভালো লাগবে যদি শারীরিকভাবে ভালো থাকি এবং আমার জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।


তিনি আরও বলেছেন, আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর পর প্রতিদিন দেখে বুঝবো আমি আসলেই শতভাগ ফিট কি না। এটা নিয়ে আমি খুব আগ্রহী, কারণ এটা তো বিশ্বকাপ। আমরা শেষ বিশ্বকাপটা জিতেছি, আর আবারও সেটি রক্ষার সুযোগ পাওয়া এক দারুণ অনুভূতি। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই এক স্বপ্ন, বিশেষ করে অফিসিয়াল টুর্নামেন্টে। আশা করি, ঈশ্বর চাইলে আবারও সে সুযোগ পাবো।


মেসি এর আগেও জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তিনি সময় করেই নেবেন। গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেখা যাবে-সবকিছুই নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।


ভেনেজুয়েলাকে হারানোর পর এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, আমি ভালো থাকার চেষ্টা করছি, আর সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করছি। যখন ভালো লাগছে, তখন খেলাটা উপভোগ করি; কিন্তু যখন ভালো লাগে না, তখন সত্যিই খারাপ সময় কাটে। তাই যদি ভালো না লাগে, তাহলে খেলার পক্ষে নই আমি। এখনও বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেইনি। মৌসুম শেষ করবো, তারপর প্রাক-মৌসুম শুরু হবে, এরপর ছয় মাস সময় থাকবে। তখন দেখা যাবে কেমন লাগে। আশা করি, ২০২৬ সালের প্রাক-মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারবো, এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করবো, তারপরই সিদ্ধান্ত নেবো।


২০২৫ মৌসুমজুড়ে ইন্টার মায়ামির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও ক্লাব বিশ্বকাপ—সব প্রতিযোগিতাতেই দলের মূল ভরসার জায়গা ছিলেন তিনি। এবারে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন প্রথম এমএলএস গোল্ডেন বুট।


এছাড়া, ইন্টার মায়ামির হয়ে অবদানের জন্য ২০২৫ এমএলএস এমভিপি পুরস্কারের চূড়ান্ত মনোনয়নেও আছেন তিনি। যদি জেতেন, তাহলে তিনিই হবেন টানা দুই মৌসুমে এ পুরস্কার জয়ী প্রথম খেলোয়াড়। সম্প্রতি মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন মেসি, যা চলবে ২০২৮ মৌসুম পর্যন্ত।


এনবিসিকে মেসি বলেছেন, আমি সবসময় বলেছি খেলা চালিয়ে যাবো কি না, সেটি নির্ভর করবে প্রতিদিনের অনুভূতি ও আমার শারীরিক ও মানসিক অবস্থার ওপর। এই বছরটা আমার জন্য সত্যিই ভালো কেটেছে। মায়ামিতে সুখে-শান্তিতে কাটাচ্ছি, আমার পরিবারও তাই। ফলে সিদ্ধান্তটা সহজই ছিল।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২৪ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪০ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে